Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে খামারের ৩০০ ফলন্ত লাউ ও মিষ্টি কুমড়া গাছ কেটেছে দুর্বৃত্তরা

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি       
জানুয়ারি ২৯, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি       

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার শোধ দিতে এক কৃষকের খামারের ৩০০ ফলন্ত লাউ ও মিস্টি কুমড়া গাছ কেটে ফেলেছে দুর্বৃৃত্তরা।

বুধবার (২৯ জানুয়ারী) গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্শিবাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক বিপ্লব শিকদারের কমপক্ষে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেছেন । অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্শিবাওয়া গ্রামের কৃষক বিপ্লব শিকদার জানান, তিনি তার ৫ কাঠা জমির খামারে ৩০০ লাউ ও কুমড়া গাছের চাষ করেন। গাছে ইতোমধ্যে ফলন দিতে শুরু হয়েছে। ঘটনার দিন গভীর রাতে পূর্বশত্রুতার শোধ দিতে তার এসব গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।

তবে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি। অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মোরেলগঞ্জ পুলিশের এস আই রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ কৃষককে অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।