Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত,লিটু সভাপতি-তুহিন সম্পাদক নির্বাচিত

শরিফুল ইসলাম, নড়াইল     
জানুয়ারি ৩০, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, নড়াইল     

নড়াইল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ বিএনপি সমর্থিত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্সাবন্দ্বী বেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার ৬৮ ভোট পেয়েছেন।

 

 

বিএনপি সমর্থিত অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন ৮৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইসরাফিল খবির রাজু পেয়েছেন ৬০ ভোট।

 

 

উৎসবমূখর পরিবেশে বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সমিতি ভবন মিলনায়তনে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ ফলাফল ঘোষণা করেন।

 

 

 

জানা যায়, সহ-সভাপতি পদে বিএম মতিউর রহমান,সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ টুটুল শিকদার, গ্রন্থাগার সম্পাদক পদে মোঃ ইমরুল হাসান সনেট, নির্বাহী সদস্য’র পাঁচ পদে নাজাতুন নেছা মুক্তি, মোঃ জাহিদুল ইসলাম প্রিন্স, মিলিনা খানম, মোঃ শিমুল ফকির ও এসএম ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন।

 

 

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ বলেন, মোট ১শ’ ৫৪ ভোটারের মধ্যে ১শ’ ৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন। এক পর্যায়ে নির্বাচন উৎসবে রুপ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।