Nabadhara
ঢাকাবুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের সুরাইয়া শারমিন হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে এক যুবক আটক

নড়াইল প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের সুরাইয়া শারমিন বৃষ্টির হত্যাকান্ডে সাথে জড়িত থাকার অভিযোগে নড়াইলের শহরের যুব উন্নয়ন অফিস এলাকা থেকে সাইদুর রহমান (৩৭) কে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেয় ।

 

 

বুধবার(৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে আটক করা হয়। আটককৃত সাইদুর রহমান নড়াইল শহরের দূর্গাপুর এলাকার আবুল কাশেম সিকদারের ছেলে।

 

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের একটি বাড়ির পেছনের পুকুর থেকে সুরাইয়া শারমিন বৃষ্টির মরদেহ উদ্ধার করে ফকিরহাট থানা পুলিশ।

গত শুক্রবার বিকালে যশোর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন নড়াইল সদর হাসপাতালে আউটসোর্সিং এ চাকরিরত গৃহবধূ সুরাইয়া শারমিন বৃষ্টি। তার স্বামী মাহফুজ রহমান একজন ব্যবসায়ী। নিহতের মা সবেজান বেগম (১ফেব্রæয়ারী) শনিবার নড়াইল সদর থানায় এক জিডিতে করেন।

 

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাজেুল ইসলাম জানান,এ ঘটনায় জড়িত থাকার সন্দেহের স্থানীয় লোকজন সাইদুর রহমান কে আটক করে আমাদের কাছে দেয়। আমরা তাকে পুলিশি হেফাজতে নিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।