Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক

MEHADI HASAN
জুন ১৮, ২০২১ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” ও “নারী পুরুষ সমতায়, তথ্য আপা পথ দেখায়” এ দু’টি শ্লোগানের আলোকে ও স্বাস্থ্য বিধি মেনে বাগেরহাটের মোল্লাহাটে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আয়োজনে বৃহস্পতিবার বিকালে উপজেলার কোদালিয়া ইউনিয়নের ব্রাহ্মনডাঙ্গা গ্রামে গোবিন্দ মন্দির চত্ত্বরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকের প্রধান অতিথি ছিলেন ও বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন চিকিৎসা কর্মকর্তা ডাঃ নাহিদ মেহেদী, বক্তব্যদেন কোদালিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা তথ্য কর্মকর্তা যুথিকা বিশ্বাস, সহযোগীতায় ছিলেন উপজেলা সহকারী তথ্য আপা হাবিবা আক্তার লাবনী ও সোনিয়া আক্তার।

উক্ত বৈঠকে মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবা, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশুদের সঠিকভাবে লালন পালন করা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা সহ তথ্য আপা প্রকল্পের সকল সেবা সম্পর্কে অবহিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।