কাজী ফাইম, টুঙ্গিপাড়া সরকারি কলেজ প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১২ দিনের ছুটি ঘোষণা করেছে টুঙ্গিপাড়া সরকারি কলেজ। সোমবার (২ জুন) টুঙ্গিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.সাইদ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত কলেজের ক্লাস বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি ছুটির দিন ব্যতীত কলেজ অফিস ও সেমিনার অফিস খোলা থাকবে । ১৫ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ থেকে কলেজের সকল কার্যক্রম যথা নিয়মে চলবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

