Nabadhara
ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুই গুণীকে পঞ্চগড় জেলা প্রশাসনের সংবর্ধনা

মোঃ এনামুল হক, পঞ্চগড় 
জুলাই ১৪, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ এনামুল হক, পঞ্চগড় 

জাতীয় পর্যায়ে সম্মাননা পাওয়া পঞ্চগড়ের দুই গুণীজনকে সংবর্ধনা জানিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন।
রবিবার (১৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক এবং পরিবেশ কর্মী মাহমুদুল ইসলাম মামুনকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।

জেলা প্রশাসক মোঃ সাবেত আলীর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক তামাক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকার জন্য “শ্রেষ্ঠ মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা” ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার লাভ করেন। গত ৩১ মে ঢাকায় উসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অন্যদিকে, পরিবেশ কর্মী মাহমুদুল ইসলাম মামুন পরিবেশ রক্ষায় নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় পরিবেশ পদক লাভ করেন, যা গত ২৫ জুন ঢাকায় তার হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত দুই গুণীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশকর্মী মামুনকে পরিবেশবান্ধব চলাচলের প্রতীক হিসেবে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়।

জেলার গর্ব এই দুই নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, “তাদের এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি পঞ্চগড়ের সম্মান। তাদের অনুপ্রেরণায় অন্যরাও সমাজ ও রাষ্ট্রের কল্যাণে এগিয়ে আসবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।