Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিমান বি/ধ্বস্তে নি হতদের স্মরণে বীরগঞ্জে এনসিপির দোয়া ও প্রার্থনা

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
জুলাই ২২, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের স্মরণে দিনাজপুরের বীরগঞ্জে দোয়া ও প্রার্থনার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বীরগঞ্জ উপজেলা সমন্বয় কমিটি।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বীরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির বীরগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আবু বক্কর সুমন, মো. আল আমিন, ইয়াসিন ইসলাম আবির, মো. মেহেরুল ইসলাম, সদস্য মো. জসীম উদ্দিন, মো. ফরহাদ হোসেনসহ আরও অনেক নেতাকর্মী।

বক্তারা বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই ঘটনায় পুরো জাতি ব্যথিত।”

এ বিষয়ে দলের যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে এনসিপির নেতাকর্মীদের মঙ্গলবার বাদ আসর দোয়া ও প্রার্থনার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছিল।

এনসিপি বীরগঞ্জ শাখার এই কর্মসূচি ছিল সেই কেন্দ্রীয় উদ্যোগের অংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।