Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আরও ৬ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে আরও ৬ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন।

শুক্রবার (২২ আগস্ট) রাতে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীরা সবাই মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দায়িত্বশীল পদে ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের আরও ৮ নেতা দল থেকে পদত্যাগ করেছিলেন।

পদত্যাগকারী নেতারা হলেন— পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সদস্য ও সাবেক কাউন্সিলর মো. নিয়ামত খান, ২নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মো. জামাল হোসেন মুন্সী, ৩নং ওয়ার্ডের সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক শান্ত সাহা, ২নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম এবং আওয়ামী লীগ সমর্থক জয়ন্ত সাহা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক পৌর কাউন্সিলর মো. নিয়ামত খান। তিনি বলেন, “২২ আগস্ট থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ চালিয়ে যাবো।”

এদিকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন বলেন, “তাদের পদত্যাগে দলের কোনো ক্ষতি হবে না। তারা দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন না। সুসময়ে তারা দলের সুবিধা ভোগ করেছেন।”

এর আগে বৃহস্পতিবার বিকেলে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের ৮ জন নেতা সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।