Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ট্রাক চালকের ওপর গু/লি

হবিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে রাসেল মিয়া নামে এক ট্রাক চালককে হত্যার উদ্দেশ্যে বাসায় শোবার ঘরে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোর রাত ৪ টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। রাসেল মিয়া সুলতানপুর গ্রামের মৃত আইয়ুব আলী মেম্বারের ছেলে। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্ল্যাহ সকালে ঘটনাস্থল পরিদর্শক করেছেন।

রাসেল মিয়া জানান,রাতে তিনি পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে প্রা’ণনাশের চেষ্টায় তার শোয়ার ঘরের জানালা দিয়ে গু’লি ছোড়ে দু’র্বৃত্তরা। এতে জানালার কাচ ভেঙ্গে গুলি জানালার গ্রিলে আঘাত করে।
বিকট শব্দ শুনে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা জেগে চিৎকার চেচামেচি করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্ল্যাহ জানান,ঘটনাস্থল পরিদর্শন করে গুলি ছোড়ার আলামত পাওয়া গেছে। কে বা কারা জড়িত অনুসন্ধান করা হচ্ছে। তাদের অবশ্যই আইনের আওতায় নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।