Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের যৌথ সভা

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (২৩আগস্ট) বিকেলে শীতলাই আলিম মাদ্রাসা মাঠে তৃণমূল নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফারুক বিন ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জননেতা মনজুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহামুদুন নবী ওয়ার্ড, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু,
উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি, কৃষকদল মোঃ লাইছুর রহমান লিপু, বাংলাদেশ শ্রমিক দল বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজা,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সেনা, পৌর যুবদলের সদস্য সচিব মোকাররম হোসেন পলাশ। এছাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রত্যেককে আরো সংগঠিত হতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। এ সময় তিনি তৃণমূল নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, “আমরা সবাই মিলে মাঠে থাকব, জনগণের পাশে থাকব এবং একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সর্বাত্মক আন্দোলন গড়ে তুলব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।