উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে উদ্ধোধন হলো ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে- ২০২৫।
উদ্দোধনী খেলায় টাইবেকারে নবাবগঞ্জ ফুটবল একাডেমী ৪-৩ গোলে পঞ্চগড় শাপলা সংঘকে পরাজিত করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে।
নির্ধারীত সময়ে খেলা ১-১ করে গোলে খেলা ড্র হলে টাইব্রেকারে গড়ায়। ট্রাইবেকারে নবাবগঞ্জ ফুটবল একাডেমী ৪-৩ গোলে জয়লাভ করে।
শনিবার বিকেলে মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্ধোধন করেন দিনাজপুর চেম্বারের সভাপতি আবুবকর সিদ্দিক । দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলালের সভাপতিত্বে আরো উপস্তিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, চালকল মালিক গ্রুপের সভাপতি মুসাদ্দেক হুসেইন প্রমুখ।
খেলাধুলায় ভরপুর- জেলা মোদের দিনাজপুরএই শ্লোগানকে সামনে রেখে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পৌরসভার সাবের্ক কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা’র সার্বিক তত্ত্বাবধানে ১০ ম বারের মতো দিনাজপুর ৭নং কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে শুরু হলো। এবার দিনাজপুর সহ উত্তরাঞ্চলের মোট ১৬ দল অংশ নিয়েছে।

