Nabadhara
ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গনসংযোগ

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী তরুণ ছাত্রনেতা কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মো: রিসালাত ইসলাম সজীব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে  ব্যাপকভাবে গণসংযোগ শুরু করেছেন।

আজ দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের জামতলী, কাশিপুর, বাঁশেরহাট, নয়নপুর ও ২ নং সুন্দরবন ইউনিয়নের টেক্সটাইল বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগে কেন্দ্রীয় ছাত্রদল নেতা সজীব বলেন,এদেশের মাটি ও মানুষের নেতা তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের জনগণের ভাগ্য  পরিবর্তন ও গণতন্ত্রের দারকে উন্মোচিত করতে চায়।

এ সময় কেন্দ্রীয় নেতার সাথে দিনাজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরনবী ইসলাম শুভ, প্রচার সম্পাদক নয়ন ইসলাম, সদর উপজেলা ছাত্র দলের সদস্যসচিব মিলন ইসলাম, কৃষকদল নেতা মোঃ তোফাজ্জল, যুবদল নেতা মোঃ উজ্জলসহ বিএনপি,যুবদল, ছাত্রদল, কৃষক দল ও তাঁতি দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।