Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে জুয়ার আসরে ৪ যুবক আটক

Link Copied!

মো.মিজানুর রহমান,ডাসার-কালকিনি প্রতিনিধি 

মাদারীপুরের ডাসার উপজেলায় জুয়া খেলার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে নবগ্রাম ইউনিয়নের শশিকর এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন—খিলগ্রামের সালাম তালুকদারের ছেলে আসিব তালুকদার (২৪), বাঘমারা গ্রামের গোপাল মল্লিকের ছেলে বিপ্লব মল্লিক (২৩), একই গ্রামের পুলিন মল্লিকের ছেলে মিলন মল্লিক (২৫) ও শশিকর গ্রামের অনিল রায়ের ছেলে অংকন রায় (২৬)।

 

পুলিশ জানায়, ডাসার উপজেলার গোপালগঞ্জের কোটালীপাড়া সীমানাবর্তী এলাকায় বিলের পানির মধ্যে একটি পরিত্যক্ত উঁচু ভিটায় দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে জুয়ার আসর বসিয়ে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

 

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, ‘আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সীমানাবর্তী এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে জুয়ার নেতৃত্ব দিচ্ছে। তাদেরও আইনের আওতায় আনা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।