গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালে পার্কিং স্থান পাওয়ার দাবিতে ধর্মঘট চালিয়ে আসছে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি। ওই কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বরিশালের গৌরনদী এ্যাম্বুলেন্স মালিক সমিতির আওতায় সকল গাড়ি রোগী সেবা বন্ধ রাখে।
ধর্মঘট চলাকালে গৌরনদী এ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি জাবেদ সেলিম জানান, বরিশাল মালিক সমিতির পক্ষ থেকে ডাকা ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে এ্যাম্বুলেন্স সেবা বন্ধ রাখা হয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সমিতির পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হবে তা আমরা বাস্তবায়ন করবো। রোগিদের সুবিধার্থে মেডিক্যালের নির্ধারিত স্থানে এ্যাম্বুলেন্স পার্কিং ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা দাবী জানাই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

