Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

রৌহায় অ’বৈধ ড্রেজার মেশিনে মোবাইল কোর্টের অভিযান

মিলন সিদ্দিকী,ধামরাই( ঢাকা) প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

মিলন সিদ্দিকী,ধামরাই( ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার রৌহা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি। তিনি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন।

অভিযানের সময় অবৈধ ড্রেজার মেশিনটি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এতে উপস্থিত এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে এবং ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি অনুমোদন ছাড়া ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযান চলমান থাকবে।

এ সময় পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।