Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আবারও গ্রেপ্তার ‘স্বঘোষিত সাংবাদিক’ সিকদার লিটন, রয়েছে একাধিক মামলা 

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

হত্যা, চাঁদাবাজি, প্রতারণা ও মামলা বাণিজ্যসহ ডজনখানেক মামলার আসামি এবং ‘স্বঘোষিত সাংবাদিক’ পরিচয়ে পরিচিত সিকদার লিটনকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ফরিদপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

ফরিদপুর জেলা ডিবি পুলিশের ওসি মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “সিকদার লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতে তাকে শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

সিকদার লিটন একসময় ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুলের পিএস হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক ছত্রছায়ায় তিনি নানা অপকর্মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলার পাশাপাশি বিস্ফোরক ও নাশকতার মামলার আসামিও তিনি।

সূত্র জানায়, ২০২০ সালে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে থাকার সময় র‍্যাব তাকে ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করে। জামিনে মুক্তির পর পুনরায় তিনি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও চাকরিজীবীদের টার্গেট করে মিথ্যা মামলা দিয়ে অর্থ আদায় করতেন।

চলতি বছরের ৫ মে ঢাকার একটি বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায়ও ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা লিটনের প্রধান আয়ের উৎস ছিল মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে তার বিকাশ অ্যাকাউন্টে গত তিন মাসে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকার লেনদেন পাওয়া গেছে, যা তার অস্বাভাবিক আর্থিক কার্যক্রমের প্রমাণ বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি কেরানীগঞ্জে ‘সরকার পতনের দিন’ গুলিবিদ্ধ হয়ে নিহত জাবেদ নামের এক যুবকের পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও, লিটন নিজেকে তার খালাতো ভাই দাবি করে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় মানুষকে আসামি করার ভয় দেখিয়ে তিনি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে নিহত জাবেদের ভাই মাইনুদ্দীন ঢাকার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।