কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ঐতিহ্যবাহী বোয়ালিয়া মাঠে মরহুম শফিউল হক স্মৃতি লক্ষ টাকা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় সমাজকল্যাণ, সংস্কৃতি ও ক্রীড়া পরিষদ বোয়ালিয়ার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। এসময় কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন জেলা জজ কোর্ট কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাজেদুর রহমান সজল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম বাদল, সাইফুল্লাহ জায়দুল, মো. চান মিয়া, শাহজাহান সিরাজী, কামরুল ইসলাম বাবুলসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়ানুরাগীরা।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে অষ্টঘড়িয়া ফুটবল একাদশ কটিয়াদী ও ভাই বন্ধু লায়ন ক্লাব নিকলী। নির্ধারিত সময়ে ভাই বন্ধু লায়ন ক্লাব ৩-০ গোলে জয়লাভ করে।
খেলার ধারাভাষ্যে ছিলেন সাজেদুল ইসলাম সেলিম, আবু ছিদ্দিক এবং সাদ্দাম হোসেন।

