Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের দায়িত্ব গ্রহণ

Link Copied!

জিএম ফাতিউল হাফিজ বাবু বকশীগঞ্জ(জামালপুর)
প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শাহ জহুরুল হোসেন।

রোববার (৩১ আগস্ট) বিদায়ী ইউএনও মো. মাসুদ রানার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেন। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি দায়িত্ব নিয়েই সকলকে সঙ্গে নিয়ে তার পথচলার কথা জানান এবং সকল কর্মকর্তা ও কর্মচারীর সহযোগিতা কামনা করেন।শাহ জহুরুল হোসেন দায়িত্ব গ্রহণের পর বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে ফুল দিয়ে বরণ করেন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এর আগে গত ৪ আগস্ট ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে বকশীগঞ্জ ইউএনও মো. মাসুদ রানাকে বদলি করা হয়।একই আদেশে শাহ জহুরুল হোসেনকে বকশীগঞ্জ ইউএনও হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেন এর আগে মৌলভী বাজারের কুলাউরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তার নিজ জেলা ময়মনসিংহ জেলায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।