Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক আবু জাফর সাবুর স্মরণসভা অনুষ্ঠিত

গাইবান্ধা সংবাদদাতা
সেপ্টেম্বর ১, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা সংবাদদাতা

গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আবু জাফর সাবুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সহ-সভাপতি মো. খালেদ হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু ও শফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, আরিফুল ইসলাম বাবু এবং সাংবাদিক কার্তিক চন্দ্র বর্মন।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কবি মমতাজ বেগম রেখা ও সাংস্কৃতিককর্মী কামরুজ্জামান চাঁন।

বক্তারা প্রয়াত আবু জাফর সাবুর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন এবং সাহিত্য, সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে তাঁর অবদানের প্রশংসা করেন। তাঁরা বলেন, “আবু জাফর সাবু ছিলেন নিঃস্বার্থ, সৎ ও আদর্শবান একজন মানুষ, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত কলম ও নীতির সঙ্গে আপসহীন থেকেছেন।”

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কাচারী বাজার জামে মসজিদের হাফেজ মাওলানা আব্দুর রাকিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।