Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি


ময়মনসিংহের ধোবাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম (দুলাল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি আফজাল এইচ খান।

তিনি তার বক্তব্যে বলেন, “দলের মনোনয়নে যদি ভবিষ্যতে সুযোগ পাই, তবে ধোবাউড়ার সাধারণ মানুষের কল্যাণে কাজ করব এবং একটি চাঁদামুক্ত, শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলব।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মনজুরুল হক মঞ্জু, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা ধোবাউড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।