ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ধোবাউড়া সরকারি আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জিএম আজাহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমেন শাহীন, উপজেলা বিএনপির সদস্য মোঃ রফিকুল বিশ্বাস, যুবদলের সহ-সভাপতি আবুল কাসেম ডলার, কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, বিএনপি নেতা মতি আকন্দ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মানিক, শ্রমিক দল নেতা আলাল, ওবায়দুল হক ফকির, রাশেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

