Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে শেখের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন হস্তান্তর

এ.কে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

এ.কে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি

পড়াশুনার পাশাপাশি জীবনমুখী শিক্ষা দেওয়ার পরামর্শ দিয়েছেন সদর উপজেলা এলজিডি কর্মকর্তা আনোয়ার রহমান স্বাধীন। মঙ্গলবার দুপুরে উপজেলার কোরবান নগর ইউনিয়ন এর ১২০ নং শেখের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইডিপি -৩ ভবন হস্তান্তর ও উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র দাস,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়ালিউল্লাহ, এলজিডি উপ সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রমুখ।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদ,সঞ্চালনায় ছিলেন এলজিডি উপ সহকারী প্রকৌশলী সুব্রত দাস, আলোচনা সভা শেষে স্কুলের শিক্ষার্থীদের প্রতিটি শ্রেণী কক্ষ সহ নতুন ভবনের কক্ষগুলো ঘুরে দেখেন তিনি। এসময় উপস্থিত অভিভাবকদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কথা ও দাবিগুলো শুনে তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন অতিথি বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।