Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি কৃষক পরিবারের নামে ফ্যামিলি কার্ড হবে- শামা ওবায়েদ 

ফরিদপুর প্রতিনিধি 
নভেম্বর ২৫, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি কৃষক পরিবারের নামে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। আর সেই কার্ড থাকবে পরিবারের নারী সদস্যের নামে। এতে নারীরা সম্মানিত হবেন এবং বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন।

মঙ্গলবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড’ বিএনপি’র নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন করা হবে। এতে সুষম উন্নয়ন নিশ্চিত হবে। তিনি আরো বলেন, নানা অনাচার অত্যাচারের মধ্যে দিয়ে সতেরটি বছর কাটাতে হয়েছে মানুষকে। এই ১৭ বছরের নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারে নাই। মামলা হামলা দিয়ে হয়রানি করা হয়েছে নেতাকর্মীদেরকে।

শামা ওবায়েদ আরো বলেন, দেশের সুষ্ঠু নির্বাচন হবে, আর ওই নির্বাচনে জিততে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে এ সময় বিএনপির স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।