Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে মুরাদ হত্যা মামলার আসামি আলম মণ্ডল গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি আলম মণ্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার (৩.১২.২৫) সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া আলম মণ্ডল ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামের মৃত কাজেম মণ্ডলের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, মুরাদ হত্যা মামলার আসামি আলম মণ্ডল বাগেরহাটে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। পরে আলমকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বুধবার দুপুরে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গত শুক্রবার রাতে ব্যবসায়ী মুরাদের সঙ্গে আলম মণ্ডলের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে শনিবার দুপুরে আলম মণ্ডলের ছেলে সৌরভসহ কয়েকজন মিলে মুরাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও মারধর করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

ঘটনার পর রাতেই নিহত মুরাদের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।