Nabadhara
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ইউএনও’র অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে কাজিপুর উপজেলা প্রশাসন বাজার মনিটরিং শুরু করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার সিমান্তবাজার, সোনামুখী, আলমপুর ও লক্ষীপুর বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

পরিদর্শনকালে ইউএনও ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন, অতিরিক্ত দাম না নেওয়া এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে বাজার দখলমুক্ত করতে ফুটপাত ও বাজারের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ব্যবসায়ীদের নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেবার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী পরিদর্শনকালে এসব স্থাপনা দেখা গেলে তা আইনানুগভাবে গুড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ইউএনও।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং বলেছেন, মাঝে মাঝে বাজার মনিটরিং হলে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় থাকবে এবং মানুষ স্বস্তিতে রমজানের বাজার করতে পারবে।

বাজার মনিটরিং শেষে ইউএনও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে বলেন, “রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা নেওয়া বরদাস্ত করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বাজারগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”

অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা. দিদারুল আহসান, গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।