Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে মেসার্স মেধা এন্টারপ্রাইজের উদ্বোধনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

MEHADI HASAN
অক্টোবর ২৯, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

মোল্লাহাটের দেড় বোয়ালিয়া এলাকায় মহা সড়কের পাশে মেসার্স মেধা এন্টারপ্রাইজ এর উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় মেধা এন্টারপ্রাইজের নবনির্মিত নিজস্ব শোরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাওলানা ইমরান হোসাইন এর পরিচালনায় এ দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম সানা।

এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও জ্যেষ্ঠ সহসভাপতি শরীফ মাসউদুল করিম, উপজেলা যুবলীগ নেতা শেখ ফজলে এলাহী লেবীন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়, ব্যবসায়ী কবির আহমেদ রাঙ্গা প্রমূখ।

এসময় মেধা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কে এম মাসুম বিল্লাহ বলেন, সকলের সহযোগিতায় সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।