Nabadhara
ঢাকাসোমবার , ৮ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগ নেতা ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ

MEHADI HASAN
নভেম্বর ৮, ২০২১ ৮:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
এছাড়া এ ঘটনায় নৌকা মার্কার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন মাতব্বরের সমর্থকদের মধ্যে আরও ৭-৮জন আহত হয়েছেন বলে পুলিশ ও এলাকাবাসীরা জানান।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকায় বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন মাতব্বরের সমর্থকরা মিছিল বের করলে সেখানে এ সংঘর্ষ বাঁধে। গুলিবিদ্ধ ফয়সাল মাহাবুব শুভ ও হাসানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোল্লা আজাদ জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।