Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

নোয়াখালী প্রতিনিধি
মে ৮, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (৮ মে) দুপুরে নোয়াখালী পৌর এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে হঠাৎ করেই নিষিদ্ধ সংগঠনটির একদল নেতাকর্মী পৌর এলাকার সামনে জড়ো হন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করেন। কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ব্যানার ও পোস্টার দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মুক্তি দাবি করা হয়। পাশাপাশি শেখ হাসিনার পক্ষেও বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “বহিরাগত কিছু লোক আকস্মিকভাবে ঝটিকা মিছিল করেছে। কিছুক্ষণ পর তারা ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।