Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের অভয়নগরে হাতকড়াসহ মাদকসেবীর পলায়ন

যশোর প্রতিনিধি
মে ৯, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের হাতকড়াসহ এক মাদকসেবী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নওয়াপাড়া রেলস্টেশন-সংলগ্ন বেঙ্গল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশ ঘটনাটি অস্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভয়নগর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় কালীর চায়ের দোকানের পাশে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশ। পরে তার হাতে হাতকড়া পরানো হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই যুবক কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায় বলে দাবি স্থানীয়দের। ঘটনার পর পুলিশ তাকে খুঁজতে অভিযান চালালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

তবে অভিযানের নেতৃত্বে থাকা এসআই মোস্তাফিজুর রহমান হাতকড়াসহ পালিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা পালিয়ে যায়। হাতকড়া নিয়ে পালানোর কোনো ঘটনা ঘটেনি।”

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, “আমি অসুস্থ। হাতকড়া নিয়ে পালানোর বিষয়ে কিছু জানি না।”

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, “শুনেছি একজন মাদকসেবী পুলিশের হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়েছে। থানা পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।