Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ আলোচনা সভা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মে ৯, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে বিশেষ আলোচনা সভা ও সমন্বিত অভিযানের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, জনসচেতনতাই সবচেয়ে বড় ভূমিকা রাখে। নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এ কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।”

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. শাহনুর জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির সাবেক উপজেলা আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা, জেলা বিএনপির সদস্য ও মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মো. মতিউর রহমান, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান, কাজী সালিমাহক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুচ আলী, সহযোগী অধ্যাপক ড. রইচ উদ্দীন, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান এবং ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সভায় বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।