একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ খলার ধান তুলতে গিয়ে বজ্রাঘাতে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকেল ৪টা দিকে এই ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী আঁখি আক্তার (১৫) গৌরারং ইউনিয়নের নলুয়ার পাড় গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে ইয়াকুব উল্লাহ স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, রোববার বিকেলে নলুয়ারপাড় গ্রামে বাড়ি সামনেই খলাতে শুকানোর জন্য ছিলো ধান হঠা বৃষ্টি আসায় সেই ধান তুলে আনতে পরিবারের সঙ্গে কাজ করতে যায় আঁখি আক্তার। এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রাঘাতে আহত হন আঁখি আক্তার। তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন সেখ পিপিএম জানান, বজ্রাঘাতে আহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

