Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে আনসার সদস্যদের ১৩০ জনের কর্মসংস্থানের সুযোগ

Link Copied!

মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৩০ জন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগে আয়োজিত একটি জব ফেয়ারের মাধ্যমে বিভিন্ন পদে তাদের চাকরি নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্টরা জানান, দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামানের আন্তরিক প্রচেষ্টা ও তদারকির মাধ্যমে এই বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত চাকরি সংক্রান্ত অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের এইচআর প্রতিনিধি ও সহকারী ম্যানেজার উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের প্রাথমিকভাবে নিয়োগ নিশ্চিত করেন। চাকরিপ্রাপ্তরা আগামী মাসে প্রাণ-আরএফএলে যোগদান করবেন বলে জানা গেছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণপ্রাপ্ত ৪৩ জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (RAC) প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন, অটোমোটিভ মেকানিক্স প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন এবং মোটর ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন রয়েছেন। তারা সহকারী অপারেটর (RAC), সহকারী টেকনিশিয়ান (RAC), সহকারী ওয়েল্ডার, ড্রাইভার ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পদে নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে আধুনিক ৬জি ওয়েল্ডিং প্রশিক্ষণ চালু হওয়ায় প্রশিক্ষণার্থীরা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি চাকরির সুযোগ সৃষ্টি হওয়ায় তারা বাহিনীর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এছাড়া জানুয়ারি থেকে মে ২০২৬ সময়ের মধ্যে দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মোট ১৫২ জন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বেকারত্ব দূরীকরণে বাহিনী কার্যকর ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রশিক্ষিত সদস্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ চলছে, যার ধারাবাহিকতায় ১৩০ জনের চাকরি নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।