Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকির পায়রা নদীতে ধরা পড়ল ২ কেজির ইলিশ 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
মে ১৪, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দীর্ঘদিন পর পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ইলিশ। প্রায় দুই কেজি ওজনের এই রূপালি ইলিশটি ধরা পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

১৪ ই মে সকালে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর পাঙ্গাসিয়া গ্রামের বাসিন্দা ভাগ্যজয়ী জেলে খলিল মাঝি। প্রতিদিনের মতো আজকেও তিনি পায়রা নদীতে জাল ফেলেন। জাল তোলার সময় মাছের ভার দেখে তিনি চমকে যান। দেখা যায়, জালে আটকা পড়েছে বিশাল এক ইলিশ। ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ২ কেজি।

পায়রা নদীতে সচরাচর এত বড় ইলিশের দেখা মেলে না। দীর্ঘদিন পর এমন বড় মাছ পেয়ে খলিল মাঝির চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক। মাছটি বাজারে তোলার পর স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়। পরে এক পাইকারের কাছে মাছটি ৩,৫০০ টাকা দরে ৭০০০ হাজার বিক্রি করা হয়।

জেলে খলিল মাঝি বলেন, বহুদিন ধরে এই নদীতে জাল বাইছি, কিন্তু এত বড় মাছের দেখা পাই নাই। হঠাৎ এই ইলিশটা ধরা পড়ায় আমি খুবই খুশি। পরিবারের জন্য এই টাকাটা বড় একটা পাওয়া।

স্থানীয় জেলেরা জানান, পায়রা নদীতে বড় ইলিশ পাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। অনেকদিন পর এমন বড় সাইজের মাছ ধরা পড়ায় তারা আশাবাদী হয়ে উঠছেন। তাদের ধারণা, নদীর নাব্য বৃদ্ধি বা পরিবেশ অনুকূলে থাকায় আবারও বড় ইলিশের আনাগোনা শুরু হয়েছে। জেলেদের মুখে এখন একটাই কথ পায়রা নদীর সেই পুরনো সুদিন হয়তো আবার ফিরে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।