Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর লালপোলে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এনসিপির মানববন্ধন

ফেনী প্রতিনিধি
মে ১৪, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার বিকেলে ফেনীর লালপুল এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এনসিপি সোনাগাজী উপজেলা শাখার আয়োজনে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন এনসিপি সোনাগাজী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সদস্য সচিব মোশাররফ হোসেন।

প্রধান আলোচকের বক্তব্যে জেলা সাংগঠনিক সম্পাদক ও সোনাগাজী উপজেলার মনোনীত চেয়ারম্যান প্রার্থী সূজা উদ্দিন সজিব বলেন, ফেনীর মানুষ বারবার প্রতারিত হয়েছে। দ্রুত লালপোল ফ্লাইওভার নির্মাণের দৃশ্যমান অগ্রগতি দেখতে চান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি হিসেবে হাইওয়ে ব্লকেডের মতো আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

এছাড়াও বক্তব্য রাখেন এনসিপির জেলা সংগঠক মোজাম্মেল হোসেন, সোনাগাজী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান। উপস্থিত ছিলেন জেলা শাখার জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক আবু সাঈদ ওনি, সোনাগাজী উপজেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ, যুগ্ম সদস্য সচিব আকবর হোসেন, নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।