গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ ও গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবের পিতা মরহুম মোঃ শাহানুর সরদারের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, কোরআনখানি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) জুম্মা নামাজের পর কসবা আল্লাহর মসজিদ, হযরত দুত কুমার পীর সাহেবের মাজার, শরীফ বাড়ি জামে মসজিদ, কাজী বাড়ি জামে মসজিদ, তালুকদার বাড়ি জামে মসজিদ, কসবা খান বাড়ি জামে মসজিদ এবং বানিয়াশুরী জামে মসজিদসহ বিভিন্ন স্থানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুম মোঃ শাহানুর সরদারের বিদেহী আত্মার শান্তি, জান্নাতুল ফেরদৌস লাভ এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা গভীর শ্রদ্ধার সঙ্গে মরহুমকে স্মরণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, বরিশাল জেলা যুবদলের সাবেক সভাপতি ও গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজ মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম হাওলাদার, এস এম গফুর, গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি সোলায়মান তুহিন, উপজেলা বিএনপির সদস্য সরদার জয়নাল আবেদীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার মোল্লা, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত তালুকদার, জেলা যুবদলের সদস্য মোঃ মাসুম হাওলাদার ও রিপন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ বাবুল দর্জী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রকিব গাজী, যুবদল নেতা মোঃ সিরাজ সরদার, মোঃ মশিউর শরীফ ও যুব নেতা আরিফুল ইসলাম মিঠুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

