Nabadhara
ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
মে ১৬, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় একই রাতে তিনটি দোকানে শাটার কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে উপজেলার জোতবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো আব্দুর রশীদের হার্ডওয়ারের দোকান, গৌতম কুমারের স্বর্ণের দোকান এবং জয়নাল আবেদীনের কাপড়ের দোকান।

ব্যবসায়ীদের দাবি, চোরেরা এসব দোকান থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে গেছে।

হার্ডওয়ার ব্যবসায়ী আব্দুর রশীদ জানান, শুক্রবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। শনিবার সকালে এসে দোকানের শাটার কাটা দেখতে পান। পরে দোকানের ভেতরে গিয়ে দেখা যায়, ক্যাশবাক্সের তালা ভেঙে প্রায় ৬ হাজার টাকা ও ৬টি পানির পাম্প চুরি হয়েছে। এছাড়া আরও কিছু মালামাল খোয়া গেছে কি না তা যাচাই করা হচ্ছে।

স্বর্ণ ব্যবসায়ী গৌতম কুমার বলেন, রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। সকালে এসে দোকানের শাটার কাটা দেখতে পান। তার দাবি, চোরেরা দোকান থেকে প্রায় ৩৫ ভরি রুপা ও ১০ আনা স্বর্ণের গহনা নিয়ে গেছে, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

অপরদিকে জয়নাল আবেদীনের কাপড়ের দোকানের শাটার কেটে প্রায় ৪০ হাজার টাকার কাপড় চুরি করা হয়েছে বলে জানান ওই ব্যবসায়ী।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা বাজার এলাকায় রাতের নিরাপত্তা জোরদার এবং পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।