Nabadhara
ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে তিনদিনব্যাপী প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি
মে ১৬, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে তিনদিনব্যাপী জেলা পর্যায়ের প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) বেলা ১১টায় কালেক্টরেট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শুধু বিশেষ দিবসগুলোতে নয়, সারাবছর সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার চর্চা করা প্রয়োজন। খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করেও আর্থিক স্বচ্ছলতা অর্জন সম্ভব। শিশুদের মোবাইলের স্ক্রিন থেকে বের করে আনতে পারলেই একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। শিশু-কিশোররা যেন সন্ধ্যার পর অপ্রয়োজনে ঘরের বাইরে না থাকে, সে বিষয়েও অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি বাবা-মাকে সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

তিনদিনব্যাপী এ টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলার ১০টি বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। আগামী ১৮ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।