Nabadhara
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সরকারি নার্সিং কলেজে “Safe Internet for Women” শীর্ষক সেমিনার

 সাইফুল ইসলাম, বরিশাল প্রতিনিধি
মে ১৭, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সাইফুল ইসলাম, বরিশাল প্রতিনিধি

নারীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা এবং সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল সরকারি নার্সিং কলেজে “Safe Internet for Women” শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে রবিবার আয়োজিত এ সেমিনারে তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান Info Tech Solution এর আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হাসান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাইবার নিরাপত্তা, অনলাইন প্রতারণা, ফেক আইডি, সাইবার বুলিং, ফিশিং লিংক, পাসওয়ার্ড সুরক্ষা এবং ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষা, যোগাযোগ ও কর্মক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নারীরা অনলাইন হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন বেশি। তাই নিরাপদ প্রযুক্তি ব্যবহারে সচেতনতার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, ব্যক্তিগত তথ্য, ছবি কিংবা পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার না করা, অপরিচিত লিংকে ক্লিক না করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি। একটি সচেতন প্রজন্মই নিরাপদ ডিজিটাল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেমিনারে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, অনলাইন ব্ল্যাকমেইল বা প্রতারণার শিকার হলে করণীয় এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বরিশাল সরকারি নার্সিং কলেজ এর অধ্যক্ষ বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, ডিজিটাল সচেতনতাতেও দক্ষ হতে হবে। নারীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতন করতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি এর ঝুঁকি সম্পর্কেও জানতে হবে। সচেতনতার মাধ্যমেই সাইবার অপরাধ প্রতিরোধ সম্ভব। সেমিনারের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা ও প্রশ্নের উত্তর দেন বক্তারা। পরে সক্রিয় অংশগ্রহণকারী ও সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও নারীদের ডিজিটাল নিরাপত্তা ও প্রযুক্তি সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রPHONহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।