Nabadhara
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলী শেখের সঙ্গে ছবি জড়িয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মাসুদ সাঈদীর সহকারীর

জেলা প্রতিনিধি, পিরোজপুর
মে ১৭, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাসুদ সাঈদীর ব্যক্তিগত সহকারী ফরহাদ হোসেন জানান, গতকাল রাত থেকে পিরোজপুরের কয়েকটি ভুয়া ফেসবুক পেজ এবং রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যক্তি অনলাইন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংসদ সদস্য মাসুদ সাঈদীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। সেখানে আলী শেখ নামের এক ব্যক্তির সঙ্গে তোলা কিছু ছবি ব্যবহার করে তাকে মাসুদ সাঈদীর ঘনিষ্ঠ বা ব্যক্তিগত সহযোগী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বিবৃতিতে বলা হয়, নির্বাচনের সময় ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অসংখ্য মানুষ মাসুদ সাঈদীর সঙ্গে ছবি তুলেছেন। গণসমাবেশ ও জনসভায় অনেকেই তার আশপাশে অবস্থান করতেন। তখন সবার পরিচয় জানা বা ব্যক্তিগতভাবে চেনা সম্ভব ছিল না। আলোচিত আলী শেখও তেমনই একজন ছিলেন। একই সঙ্গে তিনি নিজেকে একজন গেজেটেড জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিতেন এবং সেই পরিচয়েই বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হয়ে মাসুদ সাঈদী এমপির সঙ্গে ছবি তুলতেন।

বিবৃতিতে আরও বলা হয়, তার সম্পর্কে এলাকায় কিছু নেতিবাচক তথ্য পাওয়ার পর তাকে এ বিষয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সংসদ সদস্য মাসুদ সাঈদীর কোনো কর্মসূচিতে অংশ না নেওয়ার জন্যও বলা হয়। এ বিষয়ে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অবগত রয়েছেন বলেও উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, “দোষী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক—আমরাও সেটাই চাই। তবে একটি বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে সংসদ সদস্য মাসুদ সাঈদীর নাম জড়িয়ে তার সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।”

ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। একই সঙ্গে জাতীয় নির্বাচনে পরাজিত প্রতিপক্ষ মহল পরিকল্পিতভাবে ভুয়া পেজ ও আইডি ব্যবহার করে সংসদ সদস্য মাসুদ সাঈদীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়।

শেষে মাসুদ সাঈদীর পক্ষ থেকে এ ধরনের মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।