Nabadhara
ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবিতে গবেষণায় জোর দেওয়ার তাগিদ, উপাচার্যকে সাংবাদিক সমিতির ‘সবুজ শুভেচ্ছা’

জাবিপ্রবি প্রতিনিধি
মে ১৮, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আমির হোসেন ভূঁইয়ার সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। নতুন উপাচার্য হিসেবে যোগদান করায় তাঁকে ‘পরিবেশবন্ধু’ গাছ উপহার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বকুলের নেতৃত্বে সমিতির সদস্যরা উপাচার্যের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা নতুন প্রশাসনের প্রতি শুভকামনা জানিয়ে প্রতীকী ও পরিবেশবান্ধব উপহার তুলে দেন।

তরুণ সাংবাদিকদের এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আমির হোসেন ভূঁইয়া কৃতজ্ঞতা প্রকাশ করেন। মতবিনিময়কালে তিনি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং শিক্ষার পাশাপাশি গবেষণার মান উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক গবেষণা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সাংবাদিক সমিতির সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান উপাচার্য।

মতবিনিময় সভায় জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইয়াসির আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মুসলিম ইবনে রবি, অর্থ সম্পাদক শাহরিয়ার রোকন, কার্যকরী সদস্য মো. মিরাজ হোসেন ও মো. তৌহিদুল ইসলামসহ শিক্ষানবিশ সদস্য মো. ইকরাম মাহমুদ বাঁধন ও নাইমুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।