Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 
মে ১৯, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স কর্মসূচির আওতায় ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা, যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ, বুলিং ও র‌্যাগিং বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কার্যকর প্রতিকার ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা সামিমা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এসআই শামীম সরদারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ব্র্যাক প্রতিনিধিরা। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি ম্যাপ তৈরি, প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার এবং রিপোর্টিং ও রেসপন্স ব্যবস্থা কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক বরিশাল জেলার টেকনিক্যাল ম্যানেজার মো. তৌহিদুর রহমান, শিখা প্রকল্পের প্রজেক্ট অফিসার কিশোর মিস্ত্রী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।