Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু, শোকে শিক্ষার্থীরও মৃত্যু

নওগাঁ প্রতিনিধি 
মে ১৯, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর বদলগাছীতে সিএনজিচালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে উম্মে কুলসুম নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষিকা আহত হয়েছেন। একই বিদ্যালয়ের ওই শিক্ষিকার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলী মোড় এলাকায়।

নিহত উম্মে কুলসুম উপজেলার সদর দুর্গাপাড়া এলাকার বাসিন্দা এবং বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত শিক্ষিকা মমতাজ জাহান একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তিনি সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজি গোড়শাহী এলাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। পথে চাকরাইল বটতলী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিক্ষিকা উম্মে কুলসুম নিহত হন। গুরুতর আহত মমতাজ জাহানকে স্থানীয়রা উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে নিহত শিক্ষিকার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন, “ফেসবুকে তার প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর দেখে আমার মেয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান নাহিদ বলেন, “হঠাৎ কোনো আকস্মিক ঘটনায় জ্ঞান হারাতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত বলা সম্ভব নয়।”

বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষিকা নিহত হয়েছেন। একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবরও পাওয়া গেছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।