গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার ( ১৯ মে) সকালে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা ভূমি অফিসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির, সাবেক সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা ভেটানারি সার্জন ডাঃ মাহমুদুল হাসান ফরিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কেএম নুরুল আলম মৃধা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান স্বপন, পৌর জামাতের আমীর হাফিজুর রহমান, নলচিড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক জামাল ফকির। বক্তব্য রাখেন কানুনগো খলিলুর রহমান, ভূমি উপসহকারী কর্মকর্তা মিশেল আল সাদিক সহ অন্যান্যরা।

