Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনমুখী করে তুলতে রাজশাহীর পুঠিয়া উপজেলায় সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। তিনি বলেন, গ্রাম আদালত গ্রামীণ জনগণের জন্য দ্রুত, সহজ ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয় পর্যায়েই নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষকে আদালতের দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত খরচের মুখোমুখি হতে হয় না।

আলোচনায় বক্তারা বলেন, গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হলে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সক্ষমতা উন্নয়ন এবং এনজিও ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় বাড়ানো জরুরি। পাশাপাশি প্রান্তিক মানুষের ভোগান্তি কমাতে গ্রাম আদালতের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের পুঠিয়া উপজেলা সমন্বয়কারী রাশেদা খাতুন, ভালুকগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।