Nabadhara
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে প্রচণ্ড তাপদাহে ১২ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার, চিতলমারী 
মে ২০, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী 

তীব্র তাপদাহের কারণে গত দুই দিনে চিতলমারীর সীমান্তবর্তী বাগেরহাট সদর উপজেলার খালিশপুর সম্মিলনী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাকিব খান জানান, কয়েকদিন ধরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত অস্বস্তিকর হয়ে ওঠে। এর ফলে গত দুই দিনে ১২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং অচেতন হয়ে যায়। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ঐশী, নবনীতা, দৃষ্টিপাত, জৈতা বিশ্বাস, শীর্ষা সরকার, আখি, তৃষ্ণা, প্রিয়ন্তী, আরধ্যা গাইন, সঙ্গীতা ও দীঘা রানা।

তিনি আরও জানান, এদের মধ্যে অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। তবে দীঘা রানার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তিনি বর্তমানে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। শ্রেণিকক্ষে পর্যাপ্ত ফ্যান ও বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়ছে বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় জানান, প্রচণ্ড গরমে পানিশূন্যতা ও হিটস্ট্রোকের লক্ষণ নিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে অধিকাংশকে বাড়ি পাঠানো হয়েছে। একজন শিক্ষার্থী এখনও ভর্তি রয়েছে এবং চিকিৎসাধীন আছে।

অন্যদিকে চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক বলেন, খালিশপুর সম্মিলনী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়টি বাগেরহাট সদর উপজেলায় অবস্থিত হলেও এর শিক্ষার্থীরা চিতলমারী কেন্দ্রের মাধ্যমে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।