Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত

ফেনী প্রতিনিধি
মে ২১, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইমাম হোসেন মাহিম নামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাবেক ছাত্রলীগ কর্মী মোহাম্মদ তাহসীনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানা-এ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা জাহাঙ্গীর আলম মিন্টু। হামলার নেতৃত্বদানকারী তাহসীনের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে কান ধরে উঠবস করে ছাত্রলীগ ছাড়তে দেখা যায়।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে স্কুলে যাওয়া-আসার পথে সোনাগাজী বালিকা পাইলট উচ্চবিদ্যালয়-এর অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন একই গ্রামের তোতা মিয়ার ছেলে তাহসীন। বিষয়টি পরিবারকে জানালে ওই ছাত্রীর ভাই মাহিম তাহসীনের পরিবারের কাছে অভিযোগ করেন।

এর জেরে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে তাহসীন তার সহযোগী কিশোর গ্যাং সদস্যদের নিয়ে মাহিমকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরদিন বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পশ্চিম সুজাপুরের ফরায়েজী বাড়ির সামনে আবারও মাহিমের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।

মাহিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মাহিমকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়।

ভুক্তভোগীর বাবা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, “আমরা দরিদ্র মানুষ। ঘটনা যাতে বড় না হয়, সে জন্য আমি তাদের কাছে অনুরোধও করেছি। কিন্তু তারপরও আমার ছেলের ওপর হামলা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে সোনাগাজী মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।