Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩৮ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
মে ২১, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সমিান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৮ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩ টায় বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ জামালপুর, ঠোটারপাড়া, আশ্রায়ন, উদয়নগর, চল্লিশপাড়া এবং শেওড়াতলা বিওপির টহল দল আজ বুধবার ভোররাতে ও মঙ্গলবার রাতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদক ও মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫৭ বোতল ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড এন্ড কোডেইন ফসফেট সিরাপ, ১৫ বোতল মনোগোল্ড কফ সিরাপ, ৮ বোতল ভারতীয় মদ, ৬ হাজার ২৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৬ হাজার ৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১ হাজার ১৭৭ প্যাকেট পাতার বিড়ি। যার সিজার মূল্য প্রায় ৩৮ লাখ ৭ হাজার ৫৩৫ টাকা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং অন্যান্য অবৈধ সামগ্রী কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।