Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ইউএনও গানম্যান আনসার সদস্য মনির মাদকসহ গ্ৰেফতার

Link Copied!

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গানম্যান আনসার সদস্য শাহ মনিরকে মাদকসহ গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মে) কচুয়া পৌরসভার কড়ইয়া মৎস আড়ৎ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহ মনিরের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ৫নং পার্বতী ইউনিয়নের হিলা বাইচা মোল্লাবাড়ির এলাকার শাহ আলম ও নয়ন বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইউএনওর কার্যালয়ে ডিউটি শেষ করে কড়‌ইয়া মাছের আরৎ যায় মনির । এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে ইয়াবা ট্যাবলেট দেখতে পাই। পরে কচুয়া থানার পুলিশকে খবর দেয়, পুলিশ মাদকসহ আটক কচুয়া থানা নিয়ে আসে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি আজিজুল ইসলাম জানান, আনসার সদস্য শাহ মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।