Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মসজিদ কমিটি গঠন নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১২

Link Copied!

এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের সদর উপজেলার সিঙ্গিয়া বনিকপাড়া জামে মসজিদের কমিটি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া বনিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া বনিকপাড়া জামে মসজিদের কমিটি নিয়ে আলম মোল্যা ও মেজবা উদ্দীন গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।

এঘটনার জের ধরে শুক্রবার সকালে মসজিদ কমিটি নিয়ে আলোচনা সভা চলাকালে দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আলম মোল্যা গ্রুপের সিঙ্গিয়া এলাকার ইস্রাফিল বিশ্বাস, বাদশা মোল্যা, দলিল বিশ্বাস,মোছা বিশ্বাস, লিপন বিশ্বাস, জিন্নাত বিশ্বাস,রাব্বি বিশ্বাস,আকিজ মোল্যা। অন্যদিকে মেজবা উদ্দীন গ্রুপের আরব আলী,লিটন বিশ্বাস,মশিয়ার রহমান,নাসিরুল মোল্যা। উভয় পক্ষের লোকজন নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু জানান,এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।