Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পাট চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীত কুমার রায়, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা তানজিলা রহমান বিথী, গৌরনদী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ অন্যান্যরা।

উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে মোট ৬০ জন পাটচাষী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী চাষীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের আধুনিক ও লাভজনক পদ্ধতিতে পাট চাষে উৎসাহিত করবে। বক্তারা পাটপণ্যের বহুমুখী ব্যবহার ও মানসম্মত বীজ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, সরকারের এ উদ্যোগ পাটচাষীদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং দেশের পাট শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।